ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এখন পর্যন্ত যেসব দেশে ছড়িয়েছে ‘ওমিক্রন’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১,  8:20 PM

news image

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। এদিকে, এরইমধ্যে সারাবিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।

এখন পর্যন্ত যেসব দেশে ওমিক্রন ছড়িয়েছে- নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, হংকং, কানাডা, ইসরায়েল ও বতসোয়ানা। এদিকে ওমিক্রন শনাক্তের খবরে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ। অবশ্য করোনার নতুন এই ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক এবং প্রাণঘাতী, সে বিষয়ে এখন পর্যন্ত পর্যাপ্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বেশি সংক্রামক হলেই যে বেশি প্রাণঘাতী হবে, এমনটা মনে করার কোনো কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম