ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এখন থেকে যারা বই লিখবেন সূত্র উল্লেখ করে দিবেন: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  3:11 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন থেকে যারা বই লিখবেন, যেখান থেকে যে তথ্য নিবেন, সেই সূত্র উল্লেখ থাকতে হবে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো বইয়ের মধ্যে কখনো সূত্র লেখা থাকে না। আর কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষের মাঝে অনেক সচেতনতা এসেছে। কাজেই আমি আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন সূত্র উল্লেখ করে দিবেন।’ ‘শিক্ষাক্রম নিয়ে এত কথা বলা হচ্ছে, যার অধিকাংশই মিথ্যাচার। যেখানে ভুল আছে, অবশ্যই সংশোধন করেছি এবং করব।

যেখানে ভুল চিহ্নিত হবে, সেখানে শুদ্ধ হবে। কিন্তু যেসব মিথ্যাচার-অপপ্রচার চলছে, সেটিতো উদ্দেশ্যমূলক। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী পেছনে লেগেছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জাতীয় অ্যাথলেটিকস্ ফেডারেশনের নির্বাহী সদস্য আবুল কালাম, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ। জেলা পর্যায়ে আন্তঃস্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুরে এই প্রথম অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে চাঁদপুরের আট উপজেলার প্রায় ৫০০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম