ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

এখনো বিদ্যুৎবিহীন কক্সবাজার, মোবাইল নেটওয়ার্কে জটিলতা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৩,  1:58 PM

news image

ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজার উপকূল অতিক্রম করছে। ঝড়ে উড়ে গেছে গাছপালাসহ কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। গাছ ও দেয়াল চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে কক্সবাজার শহরে বিদ্যুৎ নেই। এছাড়া মোবাইল নেটওয়ার্কে সংযোগেও জটিলতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটক ও জেলাবাসী। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি গণমাধ্যমকে জানান, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুইদিন সময় লাগবে। মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় হামুনের অগ্রভাগ কক্সবাজারের কুতুবদিয়া এলাকা দিয়ে উপকূল অতিক্রম করা শুরু করে।

একই সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। আর মুহূর্তেই যেন শহর ও আশপাশ অঞ্চলে বিভীষিকা নেমে আসে।  ঝড়ের সময় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে অনেক পথচারী এবং গাড়িচালক আহত হয়েছেন। বিপাকে পড়েছেন বিপুল সংখ্যক পর্যটক। মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ায় অনেকেই যোগাযোগ করতে পারছেন না স্বজনদের সঙ্গে। ঝড় ও বৃষ্টিতে ধসে পড়া দেয়াল ও গাছ চাপায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন- কক্সবাজার শহরে দেয়াল চাপায় আবদুল খালেক মারা যান। মঙ্গলবার রাত ৯টায় শহরের পাহাড়তলীর জিয়া নগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গাছ পড়ে আসকর আলী নামে একজন প্রাণ হারিয়েছেন। তিনি বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য ছিলেন। এছাড়া মহেশখালীর বড় কুলালপাড়ায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি। এদিকে, ঘূর্ণিঝড় হামুন উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সংকেত কমিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম