ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

এক হলো গণঅধিকার পরিষদ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪,  10:45 PM

news image

গণঅধিকার পরিষদের দুটি অংশকে পুনরায় একীভূত করার ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এবার সেই বিভেদ ভুলে এক হলো দুই গ্রুপ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সকল বিভাজন ভুলে গিয়ে গণঅধিকার পরিষদকে একত্রিত করা হয়েছে।  তিনি জানান, কিছু ব্যক্তি আপাতত এ প্রক্রিয়ার বাইরে থাকতে পারেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারাও যুক্ত হবেন বলে তিনি আশাবাদী। সংবিধান প্রসঙ্গে নুর বলেন, ৭২-এর সংবিধান বাতিলের প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। তাই এটিকে বাতিল না করে প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে, তবে তা অবশ্যই সবার সঙ্গে আলোচনা করে হওয়া উচিত। ৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গে নুর বলেন, জাতি মাত্র একবারই স্বাধীন হয়। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। তিনি আরও বলেন, কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। প্রসঙ্গত, নুরুল হক ও তার সমমনা ব্যক্তিরা ২০২১ সালের অক্টোবরে গণঅধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলটির আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। তবে ২০২৩ সালে তিনজন নেতাকে অব্যাহতির ঘটনায় দলের নেতৃত্ব নিয়ে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মধ্যে মতবিরোধ দেখ দেয়।  পরে পাল্টাপাল্টি অব্যাহতির ঘটনায় কার্যত ভেঙে যায় গণঅধিকার পরিষদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম