ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৬,  9:30 PM

news image

-ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম বর্তমান ১,৭২৮ টাকা

মো. জাহিদুর রহমান: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে।  এর ফলে এখন থেকে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৭২৮ টাকা। বিইআরসি জানিয়েছে, নতুন এই বর্ধিত মূল্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সারাদেশে কার্যকর হবে। এর আগে গত ২ মার্চ সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল কমিশন। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এক মাসের ব্যবধানে ৩৮৭ টাকার এই বিশাল বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।  বিশেষ করে রমজান পরবর্তী এবং ঈদের প্রস্তুতির এই সময়ে জ্বালানির এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণেই এই মূল্য সমন্বয় করতে হয়েছে। একই সাথে অটোগ্যাসের দাম নিয়েও নতুন নির্দেশনা দিয়েছে বিইআরসি। গত মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সমন্বয়ে অটোগ্যাসের মূল্যেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে।  প্রতি মাসেই বিইআরসি আন্তর্জাতিক বাজারের সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সাথে সামঞ্জস্য রেখে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। জ্বালানি খাতের এই অস্থিরতার ফলে কেবল রান্নার খরচ নয়, বরং পণ্য পরিবহণ ও হোটেল রেস্তোরাঁর খাবারের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণ ভোক্তাদের মতে, তেলের পর গ্যাসের এই লাগামহীন দাম বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে নাভিশ্বাস বাড়িয়ে তুলেছে। এতেকরে জীবনযাত্রার ব্যয় সকলক্ষেত্রে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম