ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

এক মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৪,  4:43 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (১৮ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষা মন্ত্রণালয় গত ১৫ আগস্ট এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়। অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রবিবার হতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঠদান বন্ধ আছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে ১ জুলাই থেকে বন্ধ। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ভিসি পদত্যাগ করায় সেগুলোর একাডেমিক কার্যক্রম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে, প্রাথমিক বিদ্যালয়গুলো ১৪ আগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে যেন প্রবেশ করতে না পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও স্কুলের শিক্ষার্থী পরিবহনে যানবাহনগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য এসএমএস দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম