ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

এক মাসেই তিনবার বাড়ল আটার দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  11:24 AM

news image

আটার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা যেন থামছেই না। গত এক মাসেই তিন দফায় বেড়েছে পণ্যটির দাম। গত এক সপ্তাহে খোলা আটার কেজিতে দুই থেকে তিন টাকা এবং প্যাকেটজাত আটার দাম চার টাকা বেড়েছে। তবে মাঝে কয়েক দিন বাজারে আটা সরবরাহে যে সংকট ছিল, তা অনেকটাই কেটে গেছে। উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, বেশ কয়েক দিন আমদানি প্রায় বন্ধ ছিল। এখন আবারও আমদানি হচ্ছে। ডলারের দাম না বাড়লে আটার দাম আর নাও বাড়তে পারে। গতকাল সোমবার রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আরেক দফা বেড়ে এখন দুই কেজি প্যাকেটজাত আটার দাম দাঁড়িয়েছে ১৫০ টাকা। সেই হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ৭৪ থেকে ৭৫ টাকা। ৬৩ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে খোলা আটা। তবে দর কষাকষির মাধ্যমে কোথাও কোথাও দুই-এক টাকা কমে কেনা যাচ্ছে। দুই সপ্তাহ আগে খোলা আটার কেজি ৬০ থেকে ৬৩ এবং প্যাকেটজাত আটার কেজি ৭০ থেকে ৭১ টাকা ছিল। চলতি নভেম্বরের শুরুর দিকে প্রতি কেজি খোলা আটা বিক্রি হয় ৫৭ থেকে ৫৮ টাকায়। আর প্যাকেট আটার কেজি ছিল গড়ে ৬৫ থেকে ৬৬ টাকা। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, এক মাসে খোলা আটার দাম প্রায় ৯ শতাংশ এবং প্যাকেটজাত আটার দাম সাড়ে ১২ শতাংশ বেড়েছে। গত বছরে একই সময়ের তুলনায় এখন খোলা ও প্যাকেটজাত আটার দাম যথাক্রমে প্রায় ৭১ এবং ৫৯ শতাংশ বেশি। কারওয়ান বাজারের ইয়াসিন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন বলেন, সব জিনিসের দামই বেড়েছে। তবে আটার দাম কিছুটা বেশি বেড়েছে। তেজগাঁওয়ের কলোনি বাজারের হানিফ স্টোরের বিক্রয়কর্মী হাবিবুর রহমান সমকালকে বলেন, গত দু-তিন মাসে আটার দাম কয়েক দফায় বেড়েছে। মাঝে কিছুদিন কোম্পানিগুলো আটা দেওয়া বন্ধ রেখেছিল। তবে এখন দিচ্ছে। কিন্তু দাম বাড়িয়েছে। বসুন্ধরা মাল্টি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক রেদোয়ানুর রহমান বলেন, মাঝে আমদানি প্রায় বন্ধ ছিল। এখন আবার হচ্ছে। ডলারের দাম যদি আর না বাড়ে তাহলে আটার দাম বাড়ার আশঙ্কা কম। সূত্র : সমকাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম