ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড পাকিস্তানের

#

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২১,  10:23 AM

news image

করাচি জাতীয় স্টেডিয়ামে সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাবর আজম বাহিনী। এক পঞ্জিকাবর্ষে তারা রেকর্ড ১৮টি ম্যাচ জিতেছে। অবশ্য তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে।

এর আগে ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে তারা সর্বোচ্চ ১৭টি ম্যাচ জিতেছিল। বিশ্বের আর কোনো দল এখনো এক বছরে এতোগুলো ম্যাচ জিততে পারেনি। করাচিতে উইন্ডিজের বিপক্ষে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। যদিও ১ রানের মাথায়ই অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়েছিল তারা। ২ বল খেলে শূন্যরানে ফেরেন তিনি। কিন্তু এরপর মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ভর করে ২০০ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। রিজওয়ান ৫২ বলে ১০ চারে সর্বোচ্চ ৭৮ রান করেন। হায়দার ৩৯ বলে ৬টি চার ও ৪ ছক্কায় করেন ৬৮ রান। মোহাম্মদ নাওয়াজ ৩টি চার ও ২ ছক্কার সাহায্যে ১০ বলে অপরাজিত ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পুরানবাহিনী। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম