ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

এক বউ নিয়ে ২ স্বামীর টানাটানি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৪,  8:00 PM

news image

জামালপুরের বকশীগঞ্জে এক বউ নিয়ে দুই স্বামী টানাটানি শুরু করেছে। দুই জনই দাবি করছে, তারা বৈধ স্বামী। রোববার (১৭ মার্চ) এ নিয়ে ধস্তাধস্তিও হয়েছে। জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটিচারিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হৃদয় মিয়া দেড় বছর আগে ঈশ্বরগঞ্জ থানার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ছালমা আক্তার মীমকে (২৫) অভিভাবকদের উপস্থিতিতে বিয়ে করেন। দেড় বছরের সংসার জীবন তাদের শান্তিতেই চলছিল।

গত ৫ মার্চ ছালমা আক্তার মীম স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর থেকেই স্বামী হৃদয় মিয়া স্ত্রী মীমকে খোঁজাখুঁজি করতে থাকে। শুক্রবার (১৫ মার্চ) মীম তার স্বামী হৃদয় মিয়ার মোবাইলে কল দিয়ে জানায়, সে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আওয়ালপাড়া গ্রামে সাহা মিয়ার ছেলে শামীম মিয়ার কাছে অবরুদ্ধ আছে। খবর পেয়ে মীমের স্বামী হৃদয় মিয়া তার স্ত্রীকে উদ্ধারের জন্য রোববার আওয়ালপাড়া গ্রামে ছুটে যায়। সেখানে শামীম মিয়ার বাড়ি থেকে স্ত্রীকে উদ্ধার করে বকশীগঞ্জ শহরে নিয়ে আসেন হৃদয়। পরে এ নিয়ে সালিশ বসলে ছালমা আক্তার মীম তার স্বামী হৃদয় মিয়ার সঙ্গে যাওয়ার ইচ্ছেপোষণ করেন। এ সময় শামীম মিয়া উপস্থিত লোকজনকে একটি কাবিননামা দেখিয়ে জানায়, ছালমা আক্তার মীম তার পূর্বের স্বামী হৃদয় মিয়াকে তালাক দিয়েছেন। এর ৩ দিন পর মীমকে শামীম মিয়া বিয়ে করেছেন।

শামীম মিয়া দাবি করেন, ছালমা আক্তার মীম তার বিবাহিত স্ত্রী। তবে তিনি ছালমা আক্তার মীম কর্তৃক দেওয়া তালাকনামার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে সবার সামনেই সালিশ থেকে ছালমা আক্তার মীমকে নিজ বাড়ি আওয়ালপাড়া গ্রামে নিয়ে যায় শামীম মিয়া। ছালাম আক্তার মীমের স্বামী হৃদয় মিয়া জানান, আওয়ালপাড়া গ্রামে যাওয়ার পর আমি স্ত্রীর সন্ধান পায়। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার পথে কিছু লোক আমাদের গতিরোধ করে। পরে সালিশ বসিয়ে তারা আমার স্ত্রী ছালমা আক্তার মীমকে শামীম মিয়ার হাতে তুলে দেন।

এখন আমার স্ত্রী ছালমা আক্তার মীম কোথায় কী অবস্থায় আছে তা আমি জানিনা। তারা যেকোনো সময় আমার স্ত্রী মীমকে মেরে ফেলতে পারে। আমি আমার স্ত্রীকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নেব বলে জানান হৃদয়। ছালাম আক্তার মীমের বাবা বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, ইসলামি শরিয়া মোতাবেক হৃদয় মিয়ার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। শামীম মিয়া নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না। তার সঙ্গে ছালমা আক্তার মীমের বিয়ে হয়নি। তারা মেয়েকে জিম্মি করে নানাভাবে ক্ষতি সাধনের চেষ্টা করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আমি ভালোভাবে কিছু জানিনা। কেউ আমার কাছে বিচার নিয়ে আসলে আমি ন্যায়বিচার করতে বাধ্য। যদি আইনে আমাকে সাহায্য না করে তাহলে আইনগত সহায়তা নিয়ে সমাধানের চেষ্টা করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম