ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

একুশে ফেব্রুয়ারি পালনে মাউশির নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  1:59 PM

news image

আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই সঙ্গে দিবসটি পালনে সব স্কুল-কলেজে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে স্ব স্ব কর্মসূচি গ্রহণ করতে বলেছে সংস্থাটি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব স্কুল ও কলেজগুলোকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে নির্দেশনা দেওয়া হয়। আদেশটি সব স্কুলের প্রধান শিক্ষক, কলেজে অধ্যক্ষ এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। যেসব নির্দেশনা মানতে হবে আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে। আর দিবসটির সঙ্গে সংগতি রেখে শিক্ষার্থীদের রচিত কবিতা, গল্প ও সৃজনশীল লেখা ও তাদের আঁকা ছবি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে বলা হয়েছে। মাউশি বলছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস ২১ ফেব্রুয়ারি সকালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব কর্মসূচি গ্রহণ করবে। আর শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সংগতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে। অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে এসব কর্মসূচি পালনের জন্য বলা হলো।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম