ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

একিতিকের সাথে চুক্তিতে পৌঁছালো লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০২৫,  4:55 PM

news image

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে স্ট্রাইকার উগো একিতিকেকে দলে টানতে জার্মান ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। ২৩ বছর বয়সী এই ফরাসি ফুটবলার আজ মঙ্গলবার যুক্তরাজ্যে পৌঁছাবেন এবং তার মেডিকেল করা হবে। তাকে পেতে লিভারপুলের মোট খরচ হতে পারে সাত কোটি ৯০ লাখ পাউন্ড। এর মধ্যে ছয় কোটি ৯০ লাখ পাউন্ড শুরুতে পাবে ফ্রাঙ্কফুর্ট, বাকি এক কোটি বিভিন্ন শর্তসাপেক্ষে। লিভারপুলের সঙ্গে একিতিকের চুক্তি হতে পারে ছয় বছরের এবং আগামী সপ্তাহে লিভারপুলের এশিয়া সফরের দলেই যোগ দেবেন তিনি। গত মৌসুমে বুন্ডেসলিগায় তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ফ্রাঙ্কফুর্ট এবং দলের হয়ে ৩১টি ম্যাচে শুরুর একাদশে খেলে ১৫টি গোল করেন একিতিকে। চলতি গ্রীষ্মের দলবদলে এই নিয়ে খেলোয়াড় কিনতে লিভারপুলের খরচ ২৫ কোটি পাউন্ড ছাড়িয়ে যাবে।  এর আগে তারা ফ্লোরিয়ান ভিরৎজকে সম্ভাব্য ব্রিটিশ রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ড এবং হাঙ্গেরির ডিফেন্ডার মিলোস কেরকেস ও ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিমপংকে মোট সাত কোটি পাউন্ড খরচ করে দলে টানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম