ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

একাধিক পদে বিটিসিএলে চাকরির সুযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:04 PM

news image

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী ম্যানেজার (কারিগরি)

পদের সংখ্যা: ৭১

আবেদন যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনে (ইইসিই) ন্যূনতম স্নাতক/সমমানের ডিগ্রি। 

যারা গ্রেডিং সিস্টেমে পাস করেছেন, তাদের জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। একাডেমিক পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। কোনো প্রার্থী বিদেশ থেকে অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। 

পদের নাম: সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ)

পদের সংখ্যা: ২০

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যারা গ্রেডিং সিস্টেমে পাস করেছেন, তাদের জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। কোনো প্রার্থী বিদেশ থেকে অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বিটিসিএলের কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

আবেদন যেভাবে করতে হবেআগ্রহীপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এ লিংকে

আবেদন ফি: ১,০০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১৩ জানুয়ারি ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম