ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৩,  12:43 PM

news image

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদনের সময় শেষ হলেও পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩১ আগস্ট)  পুনরায় আবেদনের সুযোগ পাচ্ছেন। এসময়ে অন্য আবেনকারীরাও চাইলে আবেদনে কলেজ পরিবর্তন ও পছন্দক্রম সংশোধন করতে পারবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক এ তথ্য জানিয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জানান, গত ২০ আগস্ট ভর্তিতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়েছে। তবে পুনঃনিরীক্ষায় অনেকের ফল পরিবর্তন হওয়ায় বৃহস্পতিবারও সুযোগ থাকছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সূত্রে জানা গেছে, যারা ভুল ধারণায় কম সংখ্যক কলেজ পছন্দ দিয়ে আবেদন করেছে তারা বৃহস্পতিবার আবেদন সংশোধন করার পাশাপামি কলেজের পছন্দক্রমও পরিবর্তনের সুযোগ পাবে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ‘আপডেট এপ্লিকেশন’ বা সংশোধন সংক্রান্ত অপশন যুক্ত করা আছে। ওই অপশনে গিয়ে সিকিউরিটি কোড ব্যবহার করে আবেদন সংশোধনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা। ২য় ও ৩য় পর্যায়ের ফল প্রকাশের পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে কলেজগুলোকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে ৮ অক্টোবর থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে ক্লাস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম