ঢাকা ২০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদ যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশন: ডিএমপি কমিশনার বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন আনসার ও ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বোয়ালখালীতে ভূমিসেবা মেলা কুরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়াতে আজ থেকে শুরু গণশুনানি

একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  3:51 PM

news image

অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন বাম নেতারা। বৈঠকে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। এ সময় বাম নেতারা বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম