ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  6:36 PM

news image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার একযোগে ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন কার্যকর করা হয়। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে, আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এছাড়া, সোমবার (১৫ সেপ্টেম্বর) এনবিআর ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে। বিগত কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপক বদলি চলছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সাময়িক বরখাস্তও করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দপ্তরে বেশ কয়েক মাস ধরে ব্যাপক রদবদল চলছেই। এদিকে, মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থান করা গাজীপুর কর অঞ্চলের সার্কেল ৪-এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম