ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

একযোগে ভূমি মেলা-প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

#

২৬ মে, ২০২৫,  12:48 PM

news image

আবুল হোসেন বাবলুঃ ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং জনবান্ধব সেবা পৌঁছে দিতে সরকার আধুনিক, দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার করে আধুনিক ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও একযোগে পালিত হচ্ছে ভূমি মেলা ২০২৫। বিভাগের আটটি জেলা ও ৫৮টি উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনার আধুনিক উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করা হচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৬ মে সোমবার সকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সলসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।  সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একাধিক ডিজিটাল সেবা চালু করেছে, যার মধ্যে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদানের মতো উদ্যোগগুলো ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে রংপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব দিকগুলোকে তুলে ধরেন। ভূমি মেলা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নাগরিক সেবাকেন্দ্র স্থাপন, তথ্যবহুল প্রদর্শনী ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে এবং সেবা গ্রহণে আগ্রহী হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম