ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

একদিনে আরও ৩৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  4:33 PM

news image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ২২ জন ও ঢাকার বাইরে ১৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি ২০২৩ সালের প্রথম দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ ডেঙ্গু রোগী। সদ্য সমাপ্ত ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর আগে, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয় ১০৫ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম