ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

একটি লেবুর দাম ১৮ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  6:39 PM

news image

রমজানে ঢাকার বাজারে ভালোমানের একটি এলাচি লেবুর দাম ১৮ টাকা। ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে। রমজানে ইফতারিতে লেবুর শরবত একটি জনপ্রিয় পানীয়। নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের কাছে নির্বিবাদে জনপ্রিয় এ পানীয়। তবে এ রমজানে লেবুর শরবত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাছে পরিণত হয়েছে বিলাসী পানীয়তে। যখন একটি লেবুর দাম ১৭-১৮ টাকা, তখন দিন শেষে গলা ভেজানোর জন্য লেবুর শরবত খাওয়া অনেকের জন্যই অধরা থেকে যায়। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের এক হালি এলাচি লেবু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। সেই হিসাবে একটা লেবুর দাম ১৭ দশমিক ৫০ টাকা। সরেজমিনে রাজধানীর জিগাতলা,

ধানমন্ডি, কাঁঠালবাগান ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে খুচরা বাজারে এলাচি লেবুর হালি ৪০, ৫০ ও ৭০ টাকা। পাইকারি দামও প্রায় একই। কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতারাও প্রতি হালি এলাচি লেবু বিক্রি করছেন সর্বোচ্চ ৬০ টাকায়। তবে মানভেদে ৩০ টাকা হালিতেও লেবু বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। জিগাতলায় ইফতারির আগে লেবু কিনতে বেরিয়েছিলেন সরকার আরিফ নামে এক মধ্যবয়সী ভদ্রলোক। লেবুর দামের ব্যাপারে তিনি বলেন, লেবু এখন বড়লোকের খাবার। নিম্নবিত্তের সাধ্য নেই লেবু কিনে খাওয়ার। বাজারে লেবুর সরবরাহ থাকলেও যে দাম তাতে রমজানে লেবুর শরবত খেতে পারব বলে মনে হচ্ছে না। বাজারে এলাচি লেবুর বাইরে সাধারণত কলম্বো, কাগজি ও টাঙ্গাইলের বিচিহীন লেবু পাওয়া যায়। তবে বাজারে এখন এলাচি লেবুর সরবরাহই বেশি। সুগন্ধি লেবু হিসেবে খ্যাত কলম্বো লেবুর সরবরাহও মন্দ নয়। এ লেবুর হালি ৫০ টাকা, অর্থাৎ প্রতিটির দাম সাড়ে ১২ টাকা। বাংলাদেশে লেবুর চাষ বেশি হয় সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলে। পাহাড়ি এলাকা হওয়ায় এসব অঞ্চল লেবু চাষের উপযোগী। তবে এখন সমতলেও লেবুর ভালো ফলন হয়। ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী, উত্তরাঞ্চলের নাটোর কিংবা দক্ষিণের যশোরের মতো জেলায় লেবুর চাষ বাড়ছে। খোঁজ নিয়ে দেখা যায়, সিলেটের শ্রীমঙ্গলে আড়ত থেকে লেবু কেনা হচ্ছে ২ টাকা দরে। খুচরা বাজারে এসে ২ টাকার লেবু হয়ে যায় ৮ টাকা। ঢাকার বাজারে একই লেবুর দাম বেড়ে যায় দুই থেকে তিনগুণ। সূত্র: সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম