ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

একঘরে দুই স্বামী নিয়ে তরুণীর বসবাস, আটক ২

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:05 PM

news image

ফাইল ফটোঢাকার ধামরাইয়ে এক স্ত্রী তার দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন। এটি কোনো বাংলা সিনেমার নাম নয়। এমনি ঘটনা ঘটেছে গাঙ্গুটিয়া গ্রামে। এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে যেতে পারলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে। জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রি যাপনও করেন একইসঙ্গে। স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর।

পরে শনিবার সন্ধ্যায় এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি কক্ষে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন। স্থানীয় রাসেল মিয়া বলেন, স্থানীয়রা আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সূত্র: মানবজমিন 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম