ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

এই অবৈধ সরকারের দুঃশাসনের যাঁতাকলে কেউ শান্তিতে নেই: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৩,  2:19 PM

news image

বিদ্যমান অর্থনৈতিক নৈরাজ্যের মধ্যে এবারের কোরবানির ঈদ পালিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৮ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অসহনীয় দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষের ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। তিনি বলেন, এই অবৈধ সরকারের দুঃশাসনের যাঁতাকলে কেউ শান্তিতে নেই। ঈদের প্রাক্কালে জনজীবনে নাকাল অবস্থা বিরাজ করছে। একদিকে যানজটে ভোগান্তি অন্যদিকে সব খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিএনপির এই নেতা বলেন, সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম কমলেও দেশে কমছে না। এর মূল কারণ, যে দেশের অর্থনীতি, টাকা পাচার আর আর্থিক প্রতিষ্ঠান হরিলুটের নীতির ওপর প্রতিষ্ঠিত সেখানে খাদ্যপণ্যের লাগাম টানা যায় না। রিজভী বলেন, সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বলে পণ্যমূল্য বৃদ্ধির কারণ বলে চেঁচিয়ে বেড়াচ্ছে। অথচ, ইউরোপে জিনিসপত্রের দাম অনেক কমেছে আর বাংলাদেশে তা আকাশ স্পর্শ করছে। আসলে লুটপাটের সিন্ডিকেটের দুষ্টচক্রকে আড়াল করতেই যুদ্ধের অজুহাত দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সরকারের লুট ও টাকা পাচার নীতির কারণে এক শ্রেণির মানুষকে বিপুল অর্থবিত্তের মালিক বানিয়েছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কারাবন্দি নেতাদের মুক্তি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম