ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ফি নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৩,  10:51 AM

news image

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট থেকে। এ পরীক্ষার ফরম পূরণের মোট ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যাবহারিক থাকলে বিষয় প্রতি আরও ১৪০ টাকা যোগ হবে। এইচএসসি পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১১০ টাকা, ব্যাবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি পাঁচ টাকা নেওয়া হবে। এ ছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যাবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্রপ্রতি ২৫ টাকা দিতে হবে। আর ব্যাবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। পরীক্ষার যাবতীয় ফি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করতে পারবে কলেজগুলো। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ ৯ জুলাই থেকে শুরু হবে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম