ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এইচএসসি ও আলিম পরীক্ষা উপলক্ষে যে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি

#

০১ ডিসেম্বর, ২০২১,  9:59 PM

news image

আগামীকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর ২০২১) থেকে সারাদেশে এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বি.এম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। এ বছর প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

সকালে ও বিকেলে দুই ধাপে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষেধ করা হয়েছে। এ আদেশ আগামীকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। করোনা পরিস্থিতির কারণে এবার প্রতিটি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘণ্টা করে অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর সঙ্গে একজনের বেশি অভিভাবক আসতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম