ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

এইচএসসির প্রবেশপত্র বিতরণের নতুন সময়সূচি

#

০৫ আগস্ট, ২০২৩,  3:54 PM

news image

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর আগে ৮ ও ৯ আগস্ট প্রবেশপত্র বিতরণের কথা ছিল। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১০ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে সংশোধন করতে হবে। প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানপ্রধানরা দায়ী থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম