ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

এআই ফিচার আনছে ইনস্টাগ্রাম

#

আইটি ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:45 PM

news image

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবার এআই ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপ গবেষক আলেসান্দ্রো পালুজি তার এক্সে (সাবেক টুইটার) একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর সময় এআই ব্যবহার করতে পারবে।  তার এক্স অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের এই আসন্ন ফিচার সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রামে মেসেজ লেখার জন্য এবার থেকে এআইকে কাজে লাগানো যেতে পারে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ধীরে ধীরে সর্ব ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি স্যামসাং তাদের ফোনের জন্য গ্যালাক্সি এআই ফিচারও চালু করেছে, যা ব্যবহারকারীদের নিমিষেই অনেক কঠিন কাজ জাদুর মতো সহজ করে দেবে। মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার সংস্থা ২০ লাখ লোককে এআই প্রশিক্ষণ দেবে, যাতে তারা ভবিষ্যতে চাকরি পায়। এছাড়াও মেটার মালিক মার্ক জাকারবার্গ তার সব প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এআই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে। এখন এআইয়ের সাহায্যে মেসেজ পাঠানো খুবই সহজ হয়ে যাবে। আর তার জন্যই এই ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম