ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ঋণ না পেলে রসাতলে যাবো, বিষয়টি তেমন নয়: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২,  10:02 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে রসাতলে যাবো, বিষয়টি তেমন নয়। আমরা ঋণ নেওয়াসহ সার্বিক বিষয়ে চিন্তা-ভাবনা করছি। প্রয়োজন বোধ করলে ঋণ নেবো।’ শনিবার (৫ নভেম্বর) বেলা সোয়া ১১টায় রংপুর নগরীর চিকলী বিনোদন পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশে দুর্ভিক্ষ হতে পারে’’। এর পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘‘দেশে যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে’’। তার মানে প্রধানমন্ত্রী এই ম্যাসেজ দেওয়ার মাধ্যমে আমাদের সতর্ক করেছেন। বিশ্বব্যাংকের ব্যাপারও তাই। আমাদের রিজার্ভ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি বিশ্বব্যাংক আমাদের সহায়তা করবে, এতে কোনও সমস্যা হবে না। আমাদের অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে তাদের দেওয়া শর্ত পরীক্ষা করে দেখছে। আমরাও চিন্তা-ভাবনা করছি। ’নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ব বাজারে একটু দাম বেড়ে গেলে কিছু অসৎ ব্যবসায়ী সুযোগ নেয়। সেটা আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি।’ পোশাক রফতানির বিষয়ে টিপু মুনশি বলেন, ‘বিদেশে পোশাক রফতানিতে এই মুহূর্তে একটু নিম্নমুখী প্রবণতা আছে, যা ২-৩ মাস আগেও সর্বোচ্চ পিকআপে ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির ওপর চাপ পড়েছে। এ জন্য পোশাক রফতানি কমেছে। তবে আগামী জানুয়ারি-ফ্রেরুয়ারিতে বড় ধরনের অর্ডার আমরা পাবো। আশা করি তখন সেই ক্ষতি পুষিয়ে যাবে।’ এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে রংপুরে আসেন বাণিজ্যমন্ত্রী। দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সম্মেলনেতিনি যোগ দিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম