ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা

#

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬,  11:03 AM

news image



মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড ছাড়িয়ে গেছে চীনের তৈরি একটি মানবাকৃতির রোবট। তবে রেকর্ড গড়ার এই চমকপ্রদ দৌড়ের পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সিএনএনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে ছুটতে থাকা রোবটটি একটি দেয়ালে সজোরে ধাক্কা খায়।


চীনের স্মার্টফোন নির্মাতা একটি প্রতিষ্ঠানের তৈরি রোবটটির নাম লাইটনিং। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, বেইজিংয়ে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক পরীক্ষামূলক প্রতিযোগিতায় রোবটটি ১০০ মিটার দৌড় শেষ করে ৯ দশমিক ৩২ সেকেন্ডে।


এই সময় ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের গড়া ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের চেয়ে কম। দৌড়ের সময় লাইটনিংয়ের সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ৫ মিটার।


তবে দ্রুত দৌড়ানোর সক্ষমতার পাশাপাশি রোবটটির নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সিএনএনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দৌড়ের একপর্যায়ে লাইটনিং দ্রুতগতিতে এগিয়ে গিয়ে একটি দেয়ালে সজোরে ধাক্কা খায়।


মানবাকৃতির রোবট তৈরিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি উদীয়মান খাত হিসেবে এগিয়ে নিচ্ছে চীন। দেশটির নীতিনির্ধারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আশা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যারের উন্নতির সঙ্গে লজিস্টিকস এবং ভোক্তা পর্যায়েও এই প্রযুক্তির ব্যবহার বাড়বে।


এর আগে গত এপ্রিলে ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছিল লাইটনিং। রোবটটি দৌড় শেষ করতে সময় নিয়েছিল ৫০ মিনিট ২৬ সেকেন্ড। তবে সেই সময় পুরুষ অ্যাথলেটদের বিশ্ব রেকর্ডের গতির চেয়ে ধীর ছিল।


হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় লাইটনিংয়ের উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আগে গবেষকেরা রোবটটির পায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটার করেছেন।


ফলে ১০০ মিটারে ৯ দশমিক ৩২ সেকেন্ডের এই দৌড় মানবাকৃতির রোবটের সক্ষমতার নতুন নজির তৈরি করলেও, দেয়ালে ধাক্কা খাওয়ার দৃশ্যটি একই সঙ্গে এর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্নও সামনে এনেছে।


সূত্র: রয়টার্স, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম