ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২৫,  2:39 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ মহড়া চলাকালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মণ্ডল (৫০) ও নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)। শনিবার (৩০ আগস্ট) দুপুরে উল্লাপাড়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামের একটি নৌকা বাইচের দল মহড়া শেষে ফেরার সময় দহকুলা ব্রিজের কাছে বরযাত্রীবাহী একটি নৌকার সঙ্গে ধাক্কা খায়। এতে বাইচের নৌকাটি ডুবে যায় এবং ১৪-১৫ জন বাইচাল পানিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শী বাইচাল বাবু জানান, মহড়া শেষে ফেরার পথে হঠাৎ বরযাত্রীবাহী ট্রলার আমাদের নৌকার ওপর উঠে যায়। মুহূর্তেই নৌকাটি ডুবে যায় এবং সবাই পানিতে পড়ে যাই। এএসআই ওমর ফারুক বলেন, সংঘর্ষের পর বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম