ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

উমরাহ পালনে সর্বোচ্চ বয়সসীমা বাতিল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২১,  9:12 PM

news image

উমরাহ পালনে বয়সসীমা নির্ধারণ করে দেয়ার কয়েকদিন পার হতে না হতেই তা থেকে সরে আসলো সৌদি আরব। এখন থেকে ৫০ বছরের বেশি বয়সী বিদেশিরাও উমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা দেয় ১৮ বছরের কম ও ৫০ বছরের বেশি বয়সী কোনো বিদেশিকে উমরাহ পালনের অনুমতি দেয়া হবে না। তবে নতুন ঘোষণায় উমরাহর অনুমতি পেতে ৫০ বছরের সর্বোচ্চ বয়সসীমা তুলে নেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে সৌদি গেজেট।

প্রতিবেদন অনুযায়ী, ঘোষিত নতুন নির্দেশনায় বয়স্ক মুসল্লিরাও সতর্কতা অবলম্বন করে উমরাহ পালন করতে পারবেন। তবে সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে বয়স্ক মুসল্লিদের উমরাহ পালনের অনুমতি দেয়া হলেও নাবালক বিদেশিদের সে সুযোগ দেয়নি দেশটি। অর্থাৎ ১৮ বছর হলেই তবে অনুমতি মিলবে উমরাহ পালনের। তবে সৌদি নাগরিক হলে ১২ বছর বয়স থেকেই উমরাহর অনুমতি মিলবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। সব বয়সী উমরাহ পালনকারীদের অবশ্যই সৌদি অনুমোদিত দুই ডোজ কোভিড ১৯ টিকা গ্রহণ করেই তবে অনুমতির আবেদন করতে হবে। সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় মুসল্লিদের অনুমতি নিতে এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপলিকেশনের মাধ্যমে আবেদন করতে বলেছে। এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রত্যাহার করা হলেও প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম