ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৬,  9:31 PM

news image

বছরব্যাপী ডেঙ্গু রোগীর দেখা মিললেও বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে। এছাড়া পরিবর্তন এসেছে উপসর্গে, হয়ে উঠেছে ভয়ংকরও। চিকিৎসকরা বলছেন, তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে এবার ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন রোগীরা। এমনকি জটিল পর্যায়ে বিকল হয়ে যাচ্ছে কিডনিসহ অন্যান্য অঙ্গও। এ অবস্থায় তিন দিনের বেশি জ্বর হলে অবহেলা না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ তাদের। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় এখন ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ওপরেও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। চিকিৎসকরা বলছেন, শঙ্কার বিষয় হলো রোগটির ধরন নিয়ে। তাদের মতে, বিভিন্ন সময়ে ডেঙ্গু পাওয়া যাচ্ছে বিভিন্ন রূপে। পরিবর্তন আসছে উপসর্গেও। তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন রোগীরা। এমনকি জটিএ পর্যায়ে বিভিন্ন অঙ্গও বিকল করে দিতে পারে। মেডিসিন বিশেষজ্ঞ ডা. ঈশিতা বিশ্বাস বলেন, উপসর্গের সঙ্গে চিকিৎসার পদ্ধতিও বদলাতে হচ্ছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ৯০ শতাংশ ডেঙ্গু রোগীই সুস্থ হয়ে উঠছেন। এদিকে একেক বছর একেক ধরনের উপসর্গ দেখা দেয়ায় কমিটি গঠন করে ডেঙ্গু ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডা. বেনজির আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টায় জোর দিতে হবে। কোনো এক পক্ষের চেষ্টায় সংকট মোকাবিলা সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম