ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৪,  3:36 PM

news image

প্রথম ধাপের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ; ভোটগ্রহণ হবে ৮ মে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগ-পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ের প্রচার-প্রচারণা। অন্যদিকে, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন।  মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচার-প্রচারণা। বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।  ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেঁয়ে গেছে নীলফামারীর ডিমলা ও ডোমারের পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ডোমারের আট এবং ডিমলার চারজন চেয়ারম্যান প্রার্থী। প্রচার-প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ রয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগও। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। নির্বঘ্নে ভোট দিতে চান ভোটাররা। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় দুই লাখ ৮৭ হাজার ১২৭ জন ভোটারের মন জয়ে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা। এ দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ৬ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ফুলপুর ছাড়াও প্রথম ধাপে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা পরিষদের নিবার্চন ৮ মে। পোস্টারে পোস্টারে ছেয়েছে ঝিনাইদহের দুটি উপজেলার শহর থেকে গ্রামাঞ্চল। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মিছিল, লিফলেট বিতরণসহ রাতে-দিনের প্রচারে জমে উঠেছে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। ভোটকে প্রভাবমুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম