ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: কলাপাড়ায় অধিক ঝূঁকিপূর্ন ভোট কেন্দ্র ৪০, কম ঝূঁকিপূর্ন ৩৪

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৪,  4:00 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৫ জুন বুধবার সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য মঙ্গলবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ব্যালট পেপার ব্যতীত ভোট কেন্দ্র গুলোতে নির্বাচন সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে অবস্থান নিয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন পরিপন্থী কর্মকান্ড রুখে দিতে ১২টি ইউনিয়ন ও দুই পৌরসভায় নিয়োজিত রয়েছে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের অধীর আগ্রহে রয়েছেন ভোটাররা।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, কলাপাড়ায় ভোট কেন্দ্র সংখ্যা ৭৪টি। এরমধ্যে ৪০টি ভোট কেন্দ্র অধিক ঝূঁকিপূর্ন, ৩৪টি কম ঝূঁকিপূর্ন। সবগুলো কেন্দ্রকে ঝূঁকিপূর্ন বিবেচনায় নিয়ে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য পুরো নির্বাচনী এলাকা সহ ভোট কেন্দ্র গুলোতে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাব, কোষ্টগার্ড সদস্যরা।

আলী আহম্মেদ আরও জানান, প্রতি ভোট কেন্দ্রে থাকবে একজন এএসআই/এসআই’র নেতৃত্বে ৪ সদস্যের পুলিশ সদস্য ও ১০ জন আনসার সদস্য। একজন এসআই/ইন্সপেক্টরের নেতৃত্বে থাকবে ৫ সদস্যের টহল পুলিশ টিম। প্রতি ইউনিয়নে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে থাকবে ১০ সদস্যের পুলিশ ষ্ট্রাইকিং ফোর্স, র‌্যাব ও বিজিবি’র ষ্ট্রাইকিং ফোর্স। এছাড়া সমগ্র নির্বাচনী এলাকায় কাজ করবে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

কলাপাড়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তফা কামাল বলেন, ’ব্যালট পেপার ব্যতীত ভোট কেন্দ্র গুলোতে আমরা প্রিজাইডিং অফিসারের মাধ্যমে নির্বাচন সরঞ্জামাদি পাঠানো শেষ করেছি। বুধবার সকালে ভোট কেন্দ্র গুলোতে ব্যালট পেপার পাঠানো হবে।’

মোস্তফা কামাল আরও বলেন, ’সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, কোষ্ট গার্ড, বিজিবি, পুলিশের সমন্বয়ে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তা ভোট কেন্দ্র পরিদর্শন করবেন। আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম