ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

উপজেলা নির্বাচন করতে পদত্যাগ করলেন মহিলা দলের নেত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৪,  6:41 PM

news image

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে দল থেকে পদত্যাগ করেছেন তাজমিন নাহার শাপলা নামে মহিলা দলের এক নেত্রী।রোববার রাতে উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। শাপলা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে দলীয় আদেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন তাজমিন নাহার শাপলা। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার একদিন আগেই দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন মহিলা দলের এই নেত্রী। তাজমিন নাহার শাপলা তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, পারিবারিক সমস্যার কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাজমিন নাহার শাপলা জানান, তিনি উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের আশাতীত সমর্থন পেয়েছেন। এ জন্য ভোটারদের অধিকার ও সাধারণ মানুষের সম্মান রক্ষা করতে নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করবেন বলেও আশাবাদী তিনি। রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, তাজমিন নাহার শাপলা উপজেলা মহিলা দলের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার রাতে আমার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম