ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন

#

২৩ জুলাই, ২০২৫,  4:39 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে ফিতা কাটার অপেক্ষায় উপজেলা পরিষদ কমপ্লেক্স নতুন ভবন। বহুল প্রতিক্ষিত ৪ তলা বিশিষ্ট এ ভবনের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। এজন্য সৌন্দর্য় বৃদ্ধি পেয়েছে গোটা উপজেলা এলাকা। অন্যতম উপজেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ সদর উপজেলা। দিনদিন এ উপজেলার অবকাঠামোগত দিকগুলো উন্নয়নের দিক থেকে বেশ উন্নত হতে চলেছে। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ গড়ে উঠতে চলেছে নানান সরকারি-বেসকরকারী স্থাপনা। ঠিক এমনি একটি দৃষ্টি নন্দিত স্থাপনা হচ্ছে সম্প্রসারিত" সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প ভবন’। জানা গেছে, ২০২০ অর্থবছরের সালে শুরু হয় উপজেলা পরিষদ নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ। ৭ কোটি ৪ লাখ ১২ হাজার ২০৯ টাকা ব্যয়ে  এই ভবনের আয়তন ৪১৫০ বর্গফুট। কাজের দায়িত্বভার গ্রহন করেন মেরিনা নির্মাণ সম্পর্কিত  লিমিটেড ঠিকাদারী প্রতিষ্ঠান।  এদিকে পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্বলিত প্রশাসনিক কর্মকান্ডকে গতিশীল করতে নতুন সম্প্রসারিত ভবন নির্মিত হওয়ায় উপজেলা পরিষদের কার্যক্রমগুলো একই ছাদের নিচে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে নির্মাণ হচ্ছে এ অত্যাধুনিক উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প ভবন। যা এখন স্বপ্ন নয়, উদ্বোধনের অপেক্ষায়। এবিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার রহমান স্বাধীন জানান, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প ভবনটির কাজ প্রায় শেষ হয়েছে। খুব দ্রুত এই ভবনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে এবং আরো অল্প কিছু কাজ বাকি রয়েছে সেগুলো সহসাই সম্পন্ন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম