ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

উত্তরায় বিআরটিসির ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৫,  10:49 PM

news image

এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। সহপাঠীরা জানায়, উত্তরা হাই স্কুলের শিক্ষার্থী নাঈম রাজউক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বাসায় ফেরার জন্য রওনা হয়েছিল। বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির বিআরটিসির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নাঈম। সহপাঠীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও সহপাঠীরা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম