ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

উত্তরায় পূর্ব শত্রুতার জেরে দুই জনকে পিটিয়ে আহত

#

নাসরিন পারভীন

১১ মার্চ, ২০২২,  8:34 PM

news image

রাজধানী উত্তরা তুরাগ থানাধীন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাহেব আলী মাদ্রাসার সামনে গতকাল বৃহস্পতিবার রাত প্রায় নয় ঘটিকার সময় দুই জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের বাহিনী।এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, তুরাগ থানা ভাটুলিয়া গ্রামের সুক্কুর আলী পরিবারের সঙ্গে একই গ্রামের আলমচাঁন পরিবারের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।বৃহস্পতিবার রাতে সুক্কুর আলীর ছেলে ইসহাক ও আক্তার কথা বলা মুহুর্তে পূর্ব পরিকল্পিত ভাবে আলমচাঁন এর নেতৃত্বে তার ছেলে শহিদুল, আলমচাঁন এর ভাতিজা ইকরাম, হৃদয় ও ম্যানেজার মিজানসহ ১০-১৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ইসহাক ও আক্তার দুই ভাই গুরুতর আহত হয়। তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে জখম করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে গ্রীনল্যান্ড হসপিটাল নিলে কর্তব্যরত চিকিৎসকরা টঙ্গী মেডিকেল পাঠিয়ে দেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম