ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৩,  7:18 PM

news image

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলম (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে উখিয়া ক্যাম্প-৪-এর ই ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন। নিহত যুবক উখিয়ার ওই ক্যাম্পের মুছার ছেলে। ওসি শামীম জানান, ভোরে ওই ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী সৈয়দ আলমের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম