ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার

ঈশ্বরদীতে ট্রেনের বগিতে আগুন

#

২৮ নভেম্বর, ২০২৩,  10:54 AM

news image

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ঐ বগির ১১টি সিট পুড়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর)  রাত সাড়ে ৮টার দিকে স্টেশনের উত্তরপাশে ওয়াস ফিডে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকাটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভিশন ঈশ্বরদীর দুটি ইউনিটের সদস্যারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু মণ্ডল জানান, রাত সাড়ে ৮টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি বগির ১১টি সিট পুড়ে গেছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার এএসআই মো. সিদ্দিকুর রহমান জানান, ট্রেনটির বগিগুলো ধুতে স্টেশনের উত্তরপাশে ওয়াস ফিডে রাখা হয়েছিল। রাতে ৮/১০ জনের একটি দুর্বৃত্তদল এসে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। এই সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা বাঁশি বাজালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ট্রেনের একটি বগি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এখানে প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম