ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল ২ জনের

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৫,  5:12 PM

news image

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন বলেন, অটোরিকশাচালক আয়নাল মাতুব্বরের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে তিনি কয়েক দিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন। সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম