ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঈশিতার মা আর নেই

#

বিনোদন প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  1:11 PM

news image

রুমানা রশীদ ঈশিতা। ছোটপর্দার একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী। শৈশব থেকেই অভিনয়-গানের সঙ্গে জড়িত তিনি। ভক্তরা এই প্রিয়দর্শিনীকে নায়িকা-গায়িকা হিসেবেও পেয়েছেন। মাঝে বিয়ে, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন ঈশিতা। এর ফলে মিডিয়া থেকে কিছুটা দূরে ছিলেন। এখন আর অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত নেই তিনি। তবে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে সরব আছেন। এদিকে নতুন খবর হলো তার মা জানা রশীদ সোমবার ১০ অক্টোবর সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি অভিনেত্রী তারিন আরটিভি নিউজকে নিশ্চিত করেন। জানা রশিদ প্রায় তিন বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। এদিকে ঈশিতার মায়ের মৃত্যুর খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। ঈশিতার পারিবারিক এক সূত্রে জানা গেছে, সাভারের পারিবারিক কবরস্থানে জানা রশীদকে সমাহিত করা হবে। প্রসঙ্গত, একসময় অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণেও প্রায় ১৩টি নাটক পরিচালনা করেছেন। ২০১৮ সালে তিনি প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম