ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, জানা যাবে সন্ধ্যায়

#

২৪ আগস্ট, ২০২৫,  5:23 PM

news image

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আরবি ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। আজ রবিবার চাঁদ দেখা গেলে সফর মাস ২৯ দিনে শেষ হবে; তাহলে ১২ রবিউল আউয়াল হবে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।আর আজ চাঁদ দেখা না গেলে সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ‘ঈদে মিলাদুন্নবী’ বলতে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিবসকে বোঝানো হয়। বাংলাদেশে ঈদে মিলাদুন্ননীর (সা.) দিন সাধারণ ছুটি পালিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম