ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক মুফতি আমির হামজা আত্মসমর্পণ করতে যাচ্ছেন পালিয়ে বিয়ে করায় মেয়েকে মেরে ফেললেন বাবা-মা জিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানিতে গ্রহণ ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২

ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৪,  2:00 PM

news image

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপারে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ ও ১৫টি ফেরি চলাচল করবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচলসহ ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দুটি ফেরি বাড়িয়ে ১৫টি এবং ৩টি লঞ্চ বাড়িয়ে ২০টি করা হয়েছে। যার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। দৌলতদিয়া প্রান্তের ঘাট সচল থাকবে ৩টি। অন্যদিকে দৌলতদিয়া ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে ঘাট দিয়ে ঈদের আগের ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৭ দিন বন্ধ থাকবে পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাকব্যাতীত সকল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম