ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ঈদের ছুটি শেষ: ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  4:37 PM

news image

ছবি : সংগৃহীত

পরিবারের সাথে কোরবানির ঈদ উদযাপন করে আবার কর্মস্থল ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়, আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই। ব্যাংক-বিমা ও শেয়ারবাজার সহ সব অফিস খুলে যাওয়ায় ঢাকায় আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ মঙ্গলবার (১২ জুলাই) দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। দৌলতদিয়া ঘাটে দেখা গেছে মানুষের কিছুটা চাপ। তবে স্বস্তিতেই ফিরছেন তারা। মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে খুব একটা গাড়ি ছিলনা। বেলা বাড়ার সাথে চাপ বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। এদিকে বরিশালের লঞ্চ বিকেল চারটার পর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ জুলাই পর্যন্ত সব কেবিনের টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া রেলস্টেশনেও রয়েছে ঢাকামুখী মানুষের ভিড়। ঈদুল আজহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। সংখ্যায় কম-বেশি থাকতে পারে। কারণ প্রতিটি সিমের জন্য একজন মানুষ ধরা হলেও একাধিক নেটওয়ার্কের সিম ব্যবহার করেন অনেকে। আবার ১৮ বছরের নিচে তথা শিশু, বৃদ্ধ যাদের মোবাইল ফোন নেই তাদের গণনায় আনা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম