ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হিমেল -সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার

ঈদের উৎসবে নতুন মাত্রা যোগ করেছে উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

#

১৯ জুন, ২০২৪,  1:00 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-আযহার উৎসবের দিনে নতুন মাত্রা যোগ করেছে রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ মন্ত্রীকাপ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। সোমবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।


এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশা পাশি ক্রীড়া নৈপুণ্যে দক্ষতা অর্জন করে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। রয়েল ব্যাচ ২০০০ তরুন প্রজন্মকে ক্রীড়া নৈপুণ্যে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রাখছে।' রয়েল ব্যাচ সূত্র জানায়, উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় মো: দুলাল খান ১ম স্থান অর্জন করে ১০ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। ২য় স্থান অর্জন করে মো: রুহুল আমিন ৭ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জন মো: ইলিয়াস ৫ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। সাঁতার প্রতিযোগিতায় মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম