ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ঈদের আগে ফের ভোজ্যতেল সংকট

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  1:05 PM

news image

ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার বলা হয় রাজধানীর মৌলভীবাজারকে। এই বাজারে ৩০ বছর ধরে ভোজ্যতেলের ব্যবসা করছেন ইমরোজ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হারুন মিয়া। দৈনিক বিক্রি করেন প্রায় ১০ হাজার লিটার। কিন্তু গত ২ সপ্তাহ ধরে উৎপাদক ও মিল মালিকদের কাছে থেকে তেল না পাওয়ায় বিক্রি নেমেছে শূন্যের কোটায়। হারুন মিয়া জানান, স্মরণকালে এমন সংকট দেখেননি তিনি। স্বস্তিতে নেই অন্যান্য পাইকারি তেল বিক্রেতারাও। বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা ব্যবসায়ীদের তেল সরবরাহ করতে না পারায় খালি দোকানে বসে অলস সময় পার করছেন তারা। বিক্রেতারা বলছেন, ১৫দিনের উপরে হচ্ছে আমরা কোম্পানির কোন মাল পাচ্ছি না। আবার দুই-এক দোকানে পাওয়া গেলেও দাম অনেক বেশি। পাইকারি বাজারেই যখন তেলের এমন ভয়াবহ সংকট। তখন এর নেতিবাচক প্রভাব পড়েছে খুচরা মুদি দোকানগুলোতে। মিলছেনা চাহিদা মাফিক পণ্য। অভিযোগ রয়েছে অল্প পরিমানে তেল পাওয়া গেলেও এর সাথে বাধ্যতামূলক জুড়ে দেয়া হচ্ছে একই প্রতিষ্ঠানের অন্যান্য পণ্য।  পরিস্থিতি সামাল দেয়া না গেলে ঈদের আগেই সংকটের বৃত্তটা আরো বড় হবে বলে শংকা ব্যবসায়ীদের। সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম