ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ঈদুল আজহা উপলক্ষে শুক্র-শনিবারও খোলা থাকবে ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  8:03 PM

news image

ঈদুল আজহা উপলক্ষে পোশাকশিল্প এলাকায় শুক্র ও শনিবার (৮ ও ৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে। আজ রবিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন।  নির্দেশনায় বলা হয়েছে, ‌‘আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রি এবং কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাকশিল্পসংশ্লিষ্ট শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৮ ও ৯ জুলাই পূর্ণদিবস খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।’  ‘ওই দুদিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংকের শাখার ওপর চেক দেওয়া যাবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম