ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  8:58 PM

news image

মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে ওই পোস্টে তিনি জানান, ১৭ ও ২৪ মে শনিবার হলেও যথারীতি অফিস খোলা থাকবে। এর আগে কোরবানির ঈদের ছুটি ৬ দিন করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সেই হিসাবে, চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার ছুটি শুরু হতে পারে ৫ জুন থেকে (৭ জুন ঈদ ধরে)। ঈদের ছুটি শেষ হওয়ার কথা ছিল ১০ জুন। এখন ঈদের ছুটি ১০ দিন করায় সরকারি চাকরিজীবীরা ১৪ জুন পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন। গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদে টানা পাঁচদিন ছুটি আগেই ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ঈদুল ফিতরের ছুটি শুরুর দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। মাঝে ২৭ মার্চ একদিন খোলা ছিল অফিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম