ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ঈদযাত্রায় ভোগান্তি দূর করতে না পারায় সেতুমন্ত্রীর দুঃখ প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৩,  2:20 PM

news image

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাপথে ভোগান্তি দূর করতে না পারায় দুঃখ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে রোববার (৯ এপ্রিল) এক প্রস্তুতিমূলক সভায় এ দুঃখ প্রকাশ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সড়কপথে ও পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি রয়ে গেছে। আরও সিক্স-ফোর লেনের রাস্তা করার পরিকল্পনা সরকারের আছে। তবে, শৃঙ্খলা নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট মানুষকে ভোগান্তিতে ফেলছে। এখানে ঈদের সময় রাস্তা যানজটমুক্ত রাখতে হবে বলে জানান তিনি। দেশের উত্তরাঞ্চলের দিকেও বিশেষ নজর দেয়ার নির্দেশনা দিয়েছেন সেতুমন্ত্রী।  অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বেশি ভাড়া আদায় কোথাও কোথাও কমেছে; কিন্তু বন্ধ হচ্ছে না। স্টেশনের বাইরে নিয়ে গিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া তোলা হচ্ছে। ভিআইপিদের নিয়ম না মেনে উল্টোপথে চলার সমালোচনা করেন ওবায়দুল কাদের। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরির আহবানও জানান তিনি। মোটরসাইকেলে চড়ে রাস্তায় ক্ষমতাসীন দলের ক্ষমতা দেখালে পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন মন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম