ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৪,  5:28 PM

news image

প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে দ্বিতীয় দিনের মতো ট্রেনে বাড়ি ফিরছেন মানুষ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। নাড়ির টানে বাড়ি ফেরার জন্য এদিন ভোর থেকেই যাত্রীরা ঢাকা রেলওয়ে স্টেশনে ভিড় করতে থাকেন। গত ২৫ মার্চ যারা ৪ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছেন তারাই স্টেশনে ভিড় করছেন। এদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর থেকে ১৫টি ট্রেন ছেড়ে গেছে। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের। রংপুর এক্সপ্রেসের যাত্রী রফিকুল ইসলাম বলেন, লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হয়নি। এবার কোনো ঝামেলা ছাড়াই ঈদে বাড়ি যাচ্ছি। সবমিলিয়ে ভালো লাগছে। আরেক যাত্রী রিয়াজ আহমেদ বলেন, টিকিট পেতে বা স্টেশনে কোনো ঝামেলা নেই। খুব একটা ভিড়ও নেই। নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ছে। এদিকে প্ল্যাটফর্মে যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্লাটফর্মের প্রবেশ মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারা (টিটিই) অবস্থান করছেন। তারা যাত্রীদের টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মিলিয়ে দেখছেন। যাদের টিকিট নেই, তারা কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করছেন। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য প্লাটফর্মের প্রবেশ মুখে ‍র‌্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম রয়েছে। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে মানুষের ঢাকায় ফেরার জন্য ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে। বুধবার (৩ মার্চ) ১৩ এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। রেলওয়ের সূচি অনুযায়ী, ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম