ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৪,  10:42 AM

news image

কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুন) বিকালে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় এ ঘটনা ঘটে। ওই শিশুরা হলো একই এলাকার বাসিন্দা আবু আহমদ ওরফে আবু মাঝির ছোট ছেলের মেয়ে আদিবা মণি (২) এবং বড় মেয়ের কন্যা ইলমা মণি। স্থানীয়রা জানায়, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই কন্যা শিশু। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে হাফেজ খানার পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে তাদের তুলে নিয়ে আসেন। খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ। ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, বিকালে ইলমা ও আদিবা বাড়ির উঠানে খেলছিল। খেলার সময় স্বজনদের অগোচরে তারা বাড়ির পার্শ্ববতী মসজিদের পুকুরে পড়ে যায়। স্বজনরা দুই শিশুকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুইজনকে স্থানীয় মসজিদের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এদিকে তাদের অকাল মৃত্যুতে প্রতিবেশী ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম