ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

ইয়েমেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল, ২০২৩,  4:34 PM

news image

ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৩ জন। দেশটির স্থানীয় সময় বুধবার (১৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং একজন হুতি বিদ্রোহী কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, বুধবার মাঝরাতে ইয়েমেনের রাজধানীতে আর্থিক সহায়তা প্রদানের একটি অনুষ্ঠানে বন্দুকযুদ্ধ ও বৈদ্যুতিক বিস্ফোরণে আতঙ্কিত মানুষের ভিড়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মরদেহগুলো মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া কিছু মানুষকে চিৎকার করতে দেখা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী আবদেল-রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন বলেছেন, সশস্ত্র হুতিরা ভিড় নিয়ন্ত্রণের জন্য আকাশের দিকে গুলি চালিয়েছিল। গুলি বৈদ্যুতিক তারে আঘাত করে এবং বিস্ফোরিত হয়। এ থেকে আতঙ্কের শুরু হয় এবং অনেক নারী ও শিশু পদদলিত হয়। হুতি চালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার মো. আবদেল খালেক আল-আঘরি বলেন, রাজধানী সানার কেন্দ্রস্থল পুরাতন শহরের শত শত দরিদ্র মানুষ ব্যবসায়ীদের ত্রাণসহায়তার অনুষ্ঠানে হাজির হয়েছিল। সেখানে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু এবং ৭৩ জনের আহত হওয়ার খবর পেয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম